1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফুলবাড়ীতে যুবক খুন, লা*শ থেকে নিখোঁজ মাথা আজও রহস্য - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে যুবক খুন, লা*শ থেকে নিখোঁজ মাথা আজও রহস্য

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সাব্বির হোসেন সবুজ (৩৫) নামের এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধানক্ষেতের ডোবা থেকে তিন টুকরো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তবে রাতভর পানি ছেঁচে ফেলার পরও লা*শের মাথা মেলেনি।

নিহত সবুজ একই ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকারের ছেলে। মঙ্গলবার সকালে বাড়ি থেকে আটপুকুরহাট ব্যাংকে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বুধবার ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। অবশেষে বৃহস্পতিবার তার লা*শ উদ্ধার হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই সাদেক হাসান সজিব শুক্রবার রাতে ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ইমার উদ্দিনের ছেলে মো. মাহাবুর রহমান (৪০), রশিদপুর সরকারপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে ইস্তিয়াক সরকার (৪০), পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ওবাইদুল হক সরকারের ছেলে মো. রায়হান সরকার রতন (৪৬), মিরপুর গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে মো. রাশেদুজ্জামান ডালিম (৪০), একই গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে মো. আব্দুর হামেদ (৫২)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার এ কে এম মুহিব্বুল ইসলাম বলেন,
নিহতের ভাইয়ের করা হত্যা মামলার সূত্র ধরে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এখনও লা*শের মাথা উদ্ধার সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ