1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সালথায় আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সালথায় আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান

সালথা ফরিদপুর প্রতিনিধি:

সালথায় আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় সালথা থানার হলরুমে এই সভার আয়োজন করে থানা পুলিশ। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, থানার তদন্ত ওসি মারুফ হাসান রাসেল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মুফতি ইমরান হোসাইন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সমীর কুমার সাহা প্রমোখ।

এছাড়াও সালথা থানার এসআই উজ্জ্বল সরকার, এস আই মেহেদী হাসান, সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন এলাকার পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শারদীয় দুর্গাপূজা সুন্দর পরিবেশে পালিত হোক, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করেন ওসি আতাউর রহমান বলেন, উপজেলার ৪২ টি পূজা মন্ডপে পুলিশের কড়া নিরাপত্তা থাকবে। গত বছর সালথায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হয়েছে। এবারও শান্তি পূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে , আপনারা সকলে ই প্রশাসনের সহযোগিতা করবেন এটাই আমরা আশা করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ