1. admin@doinikbartamansongbadbd.com : admin :
৩০ ঘণ্টার মধ্যেই উদ্ধার চুরি যাওয়া স্বর্ণালংকারসহ ব্যাগ র‌্যাব-১৪ এর অভিযানে গ্রেফতার ০২ চোর - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩০ ঘণ্টার মধ্যেই উদ্ধার চুরি যাওয়া স্বর্ণালংকারসহ ব্যাগ র‌্যাব-১৪ এর অভিযানে গ্রেফতার ০২ চোর

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।

ময়মনসিংহ রেলস্টেশন থেকে যাত্রীর স্বর্ণালংকার ও দলিলসহ চুরি যাওয়া ব্যাগ মাত্র ৩০ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ, অভিযানে দুইজন চোর’কে গ্রেফতার করা হয়েছে, ভুক্তভোগী মোঃ আতিকুর রহমান (৪৭), পিতা মৃতঃ নুরুল ইসলাম, সাং-হাটশিরা, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা জানান, গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নেত্রকোনার উদ্দেশ্যে যাত্রা করেন, ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে যাত্রাবিরতির সময় তিনি নামাজ পড়ার জন্য জিআরপি মসজিদে যান, নামাজ শেষে ফিরে এসে দেখতে পান, সিটের উপরের বাংকারে রাখা ব্যাগটি চুরি হয়ে গেছে, ব্যাগে জমির মূল দলিলপত্র, ৮ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিলো, ঘটনাটি নিয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় ২৫ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-০১, ধারা-৩৭৯ পেনাল কোড), বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে এবং জনমনে উদ্বেগের সৃষ্টি করে, এমন গুরুত্বপূর্ণ ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে র‌্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্ত দের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে, র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি চৌকস দল ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ময়মনসিংহ শহরের ডিবি রোড এলাকায় অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করে, তারা হলেন:-১। মোঃ বাবুল (৩২), পিতা-মোঃ আবুল কালাম, সাং-সেহড়া ধোপাখোলা, ২। রনি বনিক (৩৫), পিতা-প্রশন্ন বনিক, সাং-সেহড়া ডিবি রোড, উভয়েই ময়মনসিংহ কোতোয়ালী থানার বাসিন্দা, তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী, চুরি যাওয়া ব্যাগ, জমির দলিলপত্র, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৭,০০০/- টাকা উদ্ধার করা হয়, পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, এ ছাড়াও, পৃথক একটি অভিযানে ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা ১০ মিনিটে র‌্যাব-১৪ এর আরেকটি দল ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৯৬০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, র‌্যাব-১৪ জানায়, জনগণের জান-মাল রক্ষায় তাদের এই ধরনের অ’ভি’যা’ন অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ