1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুমিল্লা দক্ষিণ জেলা সম্মেলন সফল করতে লালমাইয়ে উঠান বৈঠক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা দক্ষিণ জেলা সম্মেলন সফল করতে লালমাইয়ে উঠান বৈঠক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

প্রতিনিধ :-মনিরুল ইসলাম জেলা স্টাফ রিপোর্টার,কুমিল্লা,

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আসন্ন সম্মেলন সফল করার লক্ষ্যে লালমাই উপজেলা ১ নং বাগমারা উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চেঙ্গাহাঁটার সরদারপাড়ায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনির হোসেন ডালিম। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল হক জহির, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য তাজুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সরদারপাড়া একটি অবহেলিত জনপদ যেখানে প্রায় ২০০ পরিবারের ৮০০ জনেরও বেশি মানুষ বসবাস করলেও এ জনপদ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন।

নেতৃবৃন্দ দেশনেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সরদারপাড়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা বাস্তবায়নের আশ্বাস দেন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে ঘোষণা দেন।

বৈঠকে বক্তারা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আসন্ন সম্মেলনকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ