1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কয়রায় জিয়া সৈনিক দলের নতুন কমিটি অনুমোদন - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

কয়রায় জিয়া সৈনিক দলের নতুন কমিটি অনুমোদন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৩ বার পঠিত

 

খুলনা প্রতিনিধি

: খুলনা জেলার কয়রা থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা জিয়া সৈনিক দলের সভাপতি মোল্লা জসিমউদ্দিন মিল্টন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা বারী লাভলু। অনুষ্ঠানটি পরিচালনা করেন জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম।

নতুন কমিটি অনুমোদন উপলক্ষে আয়োজিত এই সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ