1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভার আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভার আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ

সাভারের আশুলিয়ায় বন্ধ হয়ে যাওয়া কারখানা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। শনিবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের নিশ্চিতপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেন নাসা গ্রুপের অধীনে থাকা কারখানাগুলোর প্রায় পঁচিশ হাজার নারী-পুরুষ শ্রমিক। এসময় তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি বেতন-ভাতা পরিশোধ না করেই নাসা গ্রুপ কর্তৃপক্ষ তাদের ১৬টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে। এতে বিপুল সংখ্যক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন এবং নতুন কর্মসংস্থানের ব্যাপারে অনিশ্চয়তার মুখে পড়েছেন।

শ্রমিকরা দ্রুত কারখানাগুলো চালু করে বকেয়া বেতন-ভাতা পরিশোধের জোর দাবি জানান।

উল্লেখ্য, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ