1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় ৯ নং তেতুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে উঠান অনুষ্ঠিত। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় ৯ নং তেতুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে উঠান অনুষ্ঠিত।

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

মান্দায় ৯ নং তেতুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত।

আব্দুল মালেক, স্টাফ রিপোর্টার, নওগাঁ:-
নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯ নম্বর তেতুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ মান্দা-৪ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন বাংলাদেশের মানুষ স্বাধীনের পর থেকে অনেক দল দেখেছেন একবার আমাদের দেখেন। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে হলে কুরআনের আইন চালু করতে হবে। কুরআনের আইন ছাড়া মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমীর মাওলানা মো আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো রফিকুল ইসলাম,যুব সভাপতি জনাব মো আব্দুল মালেক, বায়তুলমাল সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন,তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান এস,এম মুখলেসার রহমান কামরুল, ইউনিয়ন আমীর মো ওসমান গনি, সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, ইউনিয়ন যুব সভাপতি সুমন শেখ প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ