1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দিনাজপুরের রামসাগরে জেলা প্রশাসকের অভিযানে জাল ও মাছ জব্দ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের রামসাগরে জেলা প্রশাসকের অভিযানে জাল ও মাছ জব্দ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:

ঐতিহাসিক রামসাগরে রাতের আঁধারে অবৈধভাবে মাছ ধরার জন্য পাতা হয়েছিল বিশাল জাল। জেলা প্রশাসকের নেতৃত্বে শুক্রবার গভীর রাতে পরিচালিত অভিযানে এসব জালসহ ধরা পড়ে মাছও জব্দ করা হয়। পরে অভিযানে উদ্ধার করা জাল ধ্বংস করে ফেলা হয়।

এ সময় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, চোরা মাল চৌদ্দ আনা, হয় না তা ষোল আনা। চুরি আর ঘুষ দুই ভাই, এসব টাকায় বরকত নাই। চুরি আর ঘুষের ভয়াল গ্রাস, মোর সন্তানের সর্বনাশ। চুরি আর ঘুষে অন্তর ফাঁকা, চলো থামাই অন্যায়ের চাকা।

তিনি আরও জানান, রামসাগরের সম্পদ ও পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাছ ধরার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুরে অবস্থিত ঐতিহাসিক রামসাগর দেশের অন্যতম বৃহৎ কৃত্রিম দিঘি। প্রায় ১,০৭৯ ফুট লম্বা ও ৩৬০ ফুট প্রশস্ত এই দিঘি রাজা রামনাথের উদ্যোগে আঠারো শতকে খনন করা হয়েছিল। প্রায় ২০ একরেরও বেশি জলাশয়জুড়ে বিস্তৃত রামসাগর এখন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান।

স্থানীয়রা জানান, প্রায়ই অসাধু চক্র রাতের আঁধারে জাল পেতে মাছ ধরার চেষ্টা চালায়। জেলা প্রশাসনের এ ধরনের অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ