1. admin@doinikbartamansongbadbd.com : admin :
তারেক রহমানের নির্দেশে উল্লাপাড়ায় আজাদ হোসেনের নেতৃত্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শাড়ি বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তারেক রহমানের নির্দেশে উল্লাপাড়ায় আজাদ হোসেনের নেতৃত্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শাড়ি বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঝিকিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আজাদ হোসেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি বলেন, হিন্দু মানেই আওয়ামী লীগ নয়। হিন্দুরা এবার বিএনপিকেই বেছে নেবেন। কারণ বিএনপি ক্ষমতায় গেলে দেশে কোনো বৈষম্য থাকবে না। সবাই তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। গত ৫ আগস্ট হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর হিন্দুদের নিরাপত্তায় আমি সার্বক্ষণিক পাশে থেকেছি।

আজাদ হোসেন আরও বলেন, উল্লাপাড়ায় বিএনপিকে নেতৃত্ব দিতে গিয়ে আমি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমার বিরুদ্ধে ৬০টি মামলা দেওয়া হয়েছে, বহুবার কারাবাস করেছি। আগামীতে জনগণ চাইলে এবং দল থেকে মনোনয়ন পেলে তাদের জন্য কাজ করব।

অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমীন,বিএনপি নেতা আকরাম হোসেন ওয়ারেস, পৌর বিএনপির সাবেক নেতা গোলাম আউলিয়া, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রিপন সরকার ,সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রেকাত হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ