
মো:আবদুল লতিফ,লক্ষ্মীপুর প্রতিনিধি :-
লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইমন হোসেন নামের ওই ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত নারী রাশেদা বেগম লক্ষ্মীপুর পৌর শহরের ১০নং ওয়ার্ডের লাহারকান্দি এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী।
নিহতের স্বজনরা জানায়, রাশেদা বেগম বাসায় একাই থাকতেন। শুক্রবার ভোরে ফজরের নামাজের জন্য ওযু করতে ওই নারী ঘর থেকে বের হন। এ সুযোগে একই বাড়ির সেলিমের ছেলে ইমন হোসেন রাশেদার ঘরে ঢুকে । এক পর্যায়ে রাশেদার ঘরের দরজা বন্ধ করে বটি দিয়ে রাশেদা বেগমকে এলোপাতড়ি কুপিয়ে হত্যা করে ঘরের চালায় লুকিয়ে থাকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে। ঘাতক ইমন হোসেন ও রাশেদা বেগম সম্পর্কে চাচি-ভাতিজা। রাশেদা বেগমের সঙ্গে ইমনের স্ত্রীর বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে মতবিরোধ চলে আসছে বলে জানান ইমন হোসেন। এরই জের ধরে তাকে জবাই করে হত্যা করা হতে পারে বলে বলে ধারনা করেন পুলিশ।
এ ঘটনায় ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হহয়েছে।