1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর সদর উপজেলাস্থ স্টেডিয়ামের পাশে শুক্রবার ভোরে রাশেদা বেগম (৬০) নামের এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ইমন হোসেন নামের এক যুবককে ভুক্তভোগীর ঘর থেকেই আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ হয়েছে। ইমন হোসেন ও রাশেদা বেগম সম্পর্কে চাচি-ভাতিজা।

নিহতের স্বজনরা জানায়, রাশেদা বেগম বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওজু করতে তিনি ঘর থেকে বের হলে। ইমন ঘরের ভেতরে প্রবেশ করে। পরে দরজা আটকে বঁটি দিয়ে রাশেদা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘরে লুকিয়ে থাকে। কোপানোর সময় রাশেদার চিৎকারে আশপাশের লোকজন টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ইমনকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, দীর্ঘদিন রাশেদার সঙ্গে ইমনের পরিবারের মতবিরোধ ছিল। এর জেরেই ইমন তাঁকে হত্যা করেছে। এই ঘটনার তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ