1. admin@doinikbartamansongbadbd.com : admin :
তথ্য অধিকার আইনের প্রয়োগে ভোগান্তি : নির্ধারিত ফরম না থাকায় সাংবাদিকের আপিল গ্রহণে গড়িমসি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তথ্য অধিকার আইনের প্রয়োগে ভোগান্তি : নির্ধারিত ফরম না থাকায় সাংবাদিকের আপিল গ্রহণে গড়িমসি

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
তথ্য অধিকার আইন, ২০০৯ কার্যকর থাকলেও তথ্য প্রার্থীরা নানা হয়রানির শিকার হচ্ছেন। নির্ধারিত ফরম সহজলভ্য না থাকায় দিনাজপুরে এক সাংবাদিকের আপিল আবেদন গ্রহণে অনীহা দেখা দিয়েছে। শুধু তাই নয়, তথ্য না দেওয়ার কারণে সাংবাদিকরা বারবার হুমকি ও হয়রানির মুখে পড়ছেন।

তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সরকারি তথ্য প্রাপ্তি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার হলেও বাস্তবে এই অধিকার প্রয়োগে আমলাতান্ত্রিক জটিলতা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনীহার কারণে ভোগান্তিতে পড়ছেন আবেদনকারীরা।

দিনাজপুরের বিরামপুরের সাংবাদিক মোঃ ইব্রাহীম মিঞা জানান, তিনি গত ০৬ জুলাই ২০২৫ তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিরামপুর বরাবর তথ্য অধিকার আইনে আবেদন করেন। সেখানে তিনি বিরামপুর পৌর দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য এবং সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণ সনদের কপি চান। আইন অনুযায়ী ২০ কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ করার কথা থাকলেও তা প্রদান করা হয়নি।

এরপর তিনি প্রায় ৫৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২৪ সেপ্টেম্বর জেলা শিক্ষা অফিসারের কাছে আপিল করতে যান। কিন্তু সেখানেও নির্ধারিত ফরমে আবেদন না করার অজুহাতে তাঁর আপিল গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “তথ্য চাইলে যদি ৫৪ কিলোমিটার পাড়ি দিয়েও হয়রানির শিকার হতে হয়, তথ্য না দেওয়ার কারণে যদি হুমকির মুখে পড়তে হয়, তবে জনগণ কীভাবে তাদের অধিকার ভোগ করবে?”

শুধু তিনিই নন, একই সমস্যায় পড়েছেন আরও সাংবাদিকরা। গত ৩১ আগস্ট “আজকের বিজনেস বাংলাদেশ” ও ডেল্টা টাইমস এর বিরামপুর প্রতিনিধি একই বিষয়ে তথ্য অধিকার ফরমে জেলা শিক্ষা অফিসে আপিল করেও আজ পর্যন্ত কোনো তথ্য পাননি।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, নির্ধারিত ফরম যদি বাধ্যতামূলক হয় তবে কেন তা অফিসে সহজলভ্য রাখা হয় না এবং কেন কর্মকর্তারা আবেদনকারীদের সহযোগিতা না করে উল্টো হয়রানিতে ফেলেন?

এবিষয়ে জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা মনে করেন, তথ্য অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়ন না হলে এটি কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে। আর এর ফলে সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ