1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আমতলীতে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে এ্যাডভোকেসী সভা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আমতলীতে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে এ্যাডভোকেসী সভা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু আমতলী বরগুনা প্রতিনিধি:

বৃহসপতিবার সকাল ১১টায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারকরণ ও মান উন্নয়নে পৌরসভার হল রুমে
এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

কনসার্ন এর সহযোগিতায় আরএমএসসিএএইচ প্রকল্পের আওতায় এনএসএস এ সভার আয়োজন করে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বরগুনার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মাহমুদুল হক আযাদ আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. চিন্ময় হাওলাদার, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মো. ইলিয়াস খান রানা, আমতলী হাসপাতালের আরএমও ডা. রোকনুজ্জামান খান সুমন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম, আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভিন মালা, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম। এতে বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ স্বাস্থ্য বিষয়ক সমস্যা তুলে ধরেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সভায় জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধি বৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ