1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ

শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের মডেল মসজিদের সামনে ঢাকা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

তিনি বলেন, “পিআর পদ্ধতি একটি দল মানছে না। তবে যখন ঘোলা পানিতে অন্য কিছু ঘটবে, তখন তারাও মেনে নেবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চায়। এজন্য আগামী নির্বাচনে দেশের মানুষ জামায়াতকে ভোট দিয়ে সরকার গঠন করাবে।”

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ বিক্ষোভ মিছিল মডেল মসজিদ থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ