
মোঃ আসিফুজ্জামান আসিফ
পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর।
শুক্রবার বিকেলে ধসে পড়া রানা প্লাজার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি হাফেজ নুর মোহাম্মদ। এসময় তিনি পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে— জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, আওয়ামী লীগের দোসর ভারতের আধিপত্যবাদী এদেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে তারা কঠোর আন্দোলনে যাবে।