1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লেভেল প্লেয়িং ফিল্ডসহ ৫ দফা বাস্তবায়নে বিরামপুরে জামায়াতের প্রতিবাদ সমাবেশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লেভেল প্লেয়িং ফিল্ডসহ ৫ দফা বাস্তবায়নে বিরামপুরে জামায়াতের প্রতিবাদ সমাবেশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিরামপুর ঢাকা মোড়ে উপজেলা জামায়াত আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর হাফিজুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আবু হানিফ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।

কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির পক্ষে বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য আবুল বাশার এবং পৌর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান।

বক্তারা বলেন,জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে, বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ বাজার বটতলী মোড়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ