1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে প্রেম করে বিয়ের অপরাধে ধর্ষন মামলা প্রেমিক জেল হাজতে - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

রামগঞ্জে প্রেম করে বিয়ের অপরাধে ধর্ষন মামলা প্রেমিক জেল হাজতে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

লক্ষ্মীপুর. জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রেম করে ফাতেমাতুজ জোহরা রাইছা (১৬) নামের ৯ম শ্রেনীর এক শিক্ষার্থীকে বিয়ে করার অপরাধে নাঈম হোসাইন পিয়াল (২৩) নামের এক যুবককে ধর্ষন মামলায় গ্রেপ্তার করে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরন করেছে রামগঞ্জ থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর (হাসেম ডাঃ বাড়ির) মোঃ ছলেমানের মেয়ে ফাতেমাতুল জোহরা রাইছার সাথে একই গ্রামের কাইয়ার বাড়ির মৃত আবুল খায়ের প্রকাশ লেদার ছেলে নাঈম হোসেনের সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিলো। যার সূত্রধরে গত ৯সেপ্টেম্বর প্রেমিক পিয়াল রাইছাকে নিয়ে পালিয়ে স্থানীয় কাজি অফিসে প্রাপ্ত বয়স্ক দেখিয়ে বিয়ে করে। সৃষ্ট ঘটনায় রাইছার মা আমেনা বেগম গত ১৩ সেপ্টেম্বর রামগঞ্জ থানায় বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। পরে রামগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আঃ বারীর নেতৃত্বে এসআই সাব্বির হোসেন সোনাইমুড়ী থানা পুলিশের সহায়তায় সোনাইমুড়ী কলেজের সামনে থেকে প্রেমিক-প্রেমিকাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাইছার মা বৃহস্পতিবার রামগঞ্জ থানায় পুনরায় একটি ধর্ষন মামলা দায়ের করেন( নং-১৪, তারিখ-২৫/৯) এর প্রেক্ষিতে প্রেমিক পিয়ালকে লক্ষ্মীপুর জেল হাজতে প্রেরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ