মোঃ আসিফুজ্জামান আসিফ
নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হলো গীতিকবি অমর চাঁদ মন্ডলের ৬০তম জন্মোৎসব হীরক জয়ন্তী ও লেখক সমাবেশ। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুল আহসান। এসময় সারা দেশ থেকে কয়েকশ লেখক সমবেত হয়ে লেখক সমাবেশে অংশ নেন।
আলোচনা সভা শেষে কেক কেটে জন্মোৎসব পালন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।