1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ধর্মপাশায় ভোটারদের সাথে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. রফিকুল ইসলাম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ভোটারদের সাথে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. রফিকুল ইসলাম

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) আসনের বিএনপির সম্ভাব্য এমপি পদপ্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী ভোটারদের সাথে মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ধর্মপাশা উপজেলা সদরের জোবাইদা গার্ডেনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন তালুকদারের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া, সাবেক সদস্য আলাউদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল সালাম, সাবেক যুবদল নেতা রাসেল মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আপন মিয়া, সেলবরষ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, ছাত্রদল নেতা পলাশ আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, “নতুন বাংলাদেশে কোয়ালিটি সংসদ গঠনে সৎ, যোগ্য ও মেধাবী প্রার্থীকে বেছে নিতে হবে।” জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদে কথা বলার সুযোগ চান তিনি। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান প্রবীণ এই নেতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ