1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বাগমারায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বাগমারায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারায় জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আয়োজনে ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন।
বিক্ষোভ সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল বারী।

উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ। বিক্ষোভ সমাবেশে উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ শেষে গোডাউন মোড় থেকে উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, ১. জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ