1. admin@doinikbartamansongbadbd.com : admin :
৫ দফা দাবিতে ১৪নং ওয়ার্ড চাঁদপুর শহর জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দফা দাবিতে ১৪নং ওয়ার্ড চাঁদপুর শহর জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর শহর ১৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ৫ দফা দাবির সমর্থনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।

উক্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ১৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী। তিনি বলেন, “৫ দফা দাবি শুধু জামায়াতের নয়, এটি জনসাধারণের দাবি। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মাওলানা আঃ মাজেদ, ডা. সিদ্দিকুর রহমান প্রামানিক, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল আউয়াল, হযরত মাওলানা নাছির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো বকুল হোসেন, আবুল খায়ের, মাওলানা জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মাওলানা শেখ ফরিদ প্রমুখ।

জনসংযোগ কালে বক্তব্যে বলেন, জনগণের অধিকার আদায়ে এই দাবিগুলো বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এজন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলতে হবে।

কর্মসূচি শেষে সাধারণ জনগণও ৫ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে ন্যায়সংগত এই আন্দোলনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ