1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পলাশবাড়ীতে সার ডিলার মা এন্টারপ্রাইজকে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে সার ডিলার মা এন্টারপ্রাইজকে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কালিবাড়ী বাজারের সার ডিলার শ্রী বিপ্লব চন্দ্র মহন্তের মালিকানাধীন মেসার্স মা এন্টারপ্রাইজে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সরকারি সার কৃষকদের না দিয়ে কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারে অতিরিক্ত মূল্যে বিক্রি করে আসছিল। এছাড়া দোকানে বিক্রয় রেজিস্টার ও ভাউচার সংরক্ষণ করা হয়নি এবং বাধ্যতামূলক বিক্রয় মূল্য তালিকাও টানানো ছিল না।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাফাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাঈদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ