মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদর উপজেলা ১০নং লাহেড়ীপাড়া ইউনিয়ন পরিষদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৫ই সেপ্টেম্বর সকাল ১০টায় লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থ পরিবারের ভিডব্লিউবি কার্ডধারীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইন্জিনিয়ার মোঃ আপেল মাহমুদ।
চাল বিতরণে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোঃ মাহফুজার রহমান , ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোছাঃ শামছুন নাহার , হিসাব সহকারি আব্দুল রাজ্জাক , ইউপি সদস্য আলামিন , এনামুল হক সহ প্রমূখ।