1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের নিয়ে ওয়ার্কশপ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের নিয়ে ওয়ার্কশপ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

পঞ্চগড় প্রতিনিধি
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস কলসালটেশন ওয়ার্কশপের আয়োজন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী প্রধান অতিথি হিসেবে কনসালটেশন ওয়ার্কশপের উদ্বোধন করেন।
জেলা তথ্য অফিসের তথ্য অফিসার উজ্জ্বল শীলের সভাপতিত্বে অন্যদের মধ্যে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, তথ্য মন্ত্রনালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার ও সমন্বয় বিভাগের পরিচালক ডালিয়া ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস প্রমুখ বক্তব্য রাখেন।
টিকাদান ক্যাম্পেইনে জানানো হয়, টাইফয়েড জ্বর খেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় সারা দেশ ব্যাপী আগামী ১২অক্টোবর থেকে এ ক্যাম্পেইন শুরু হবে। ৯মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
পঞ্চগড় জেলায় ১ হাজার ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ লক্ষ ৬২ হাজার ১৭৭ জন শিক্ষার্থীদের এ টিকা দেয়া হবে। ১৮ কর্মদিবসে দুই ধাপের মধ্যে প্রথম ধাপের ১০ কর্ম দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ৮ কর্মদিবসে কমিউনিটি ক্লিনিকে দেয়া হবে।
পঞ্চগড় জেলায় শতভাগ টিকা প্রদানের জন্য জেলার প্রত্যেকটি কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয়, স্কুল, মাদরাসায় রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়। পঞ্চগড় জেলায় এবার ৯০ হাজার জন শিক্ষার্থী টিকা প্রদানের জন্য রেজিষ্ট্রেশন করা হয়।
২০১৯ সালে সারা বিশ্বে ৯০ লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। এরমধ্যে ১ লক্ষ ১০ হাজার মানুষ মারা যান।
ওয়ার্কসপে পঞ্চগড়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ