1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বানে বোয়ালমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বানে বোয়ালমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী , বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ৫ দফা দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার চৌরাস্তা স্টিল পট্টিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মো. ফয়জুল করিম। তিনি বলেন, “ড. ইউনুস শিক্ষিত ও শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত হলেও রাষ্ট্র পরিচালনায় তিনি ব্যর্থ হয়েছেন। পূর্ববর্তী শাসকেরা দেশকে একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং রাষ্ট্রকে খুন, হত্যা, ধর্ষণ ও চুরি-ডাকাতির দেশে পরিণত করেছে।”

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে বৈষম্য থাকবে না, সাম্য, শান্তি ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং দুর্নীতি, চাঁদাবাজি, শোষণ ও নির্যাতনমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহ আকরাম আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. ইলিয়াস মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর শাখার সভাপতি মাওলানা মুফতি মোস্তফা কামাল এবং ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওয়ালিউর রহমান রাসেল।

সমাবেশে বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ও ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল হক মৃধা এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ। এসময় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ