1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মাজগ্রাম এম.এ. ফাজিল ডিগ্রি মাদ্রাসায় প্রীতি ফুটবল ম্যাচে শিক্ষকদের জয় - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাজগ্রাম এম.এ. ফাজিল ডিগ্রি মাদ্রাসায় প্রীতি ফুটবল ম্যাচে শিক্ষকদের জয়

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের মাজগ্রাম এম.এ. ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই গ্রীষ্মকালীন প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

নন্দীগ্রামের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মাজগ্রাম এম.এ. ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আয়োজিত এই খেলা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। খেলায় শিক্ষক দল প্রথমার্ধে ১টি ও দ্বিতীয়ার্ধে আরও ১টি গোল করে মোট ২-০ গোলে শিক্ষার্থী দলকে পরাজিত করে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী। তিনি বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়েও শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকুক। ফুটবল একটি উৎকৃষ্ট ক্রীড়া যা শরীরচর্চার অন্যতম মাধ্যম। এছাড়াও, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ