1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পঞ্চগড়ে ৬ লেন সড়ক নির্মাণে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গলে হাজারো ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হবেন, বাইপাস সড়ক নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ে ৬ লেন সড়ক নির্মাণে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গলে হাজারো ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হবেন, বাইপাস সড়ক নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় ৬ লেন সড়ক নির্মাণে ব্যবসা প্রতিষ্ঠান না ভেঙে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সাকোয়া বাজার এলাকায় সাকোয়া বাজারের সকল জনগণের ব্যানারে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় ব্যবসায়ী আক্তারুল ইসলাম, আল আজম, আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান, রাকিব ইসলাম, মকছেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সরকার সাকোয়া বাজার হয়ে দেবীগঞ্জ বোদা সড়কটি ৬ লেন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আমরাও উন্নয়নের পক্ষে, আমরাও উন্নয়ন চাই কিন্তু তা ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে নয়, ব্যবসায়ীদের পথে বসিয়ে নয়। একই সাকোয়া মধ্য বাজারে কাপড় দোকান, মাছের দোকান সহ বিভিন্ন ধরনের দুই শতাধিক দোকানপাট আছে। এর সাথে হাজারো কর্মচারী ও তাদের পরিবারের অন্তত ৫ হাজার মানুষের দুমুঠো ভাতের ব্যবস্থা জড়িয়ে আছে। এই দোকানপাট ভাংলে ব্যবসায়ীদের পথে বসতে হবে।
আমরা সরকারের কাছে অনুরোধ করি, সাকোয়া বাজারের ব্যবসায়ীদের বাঁচাতে বাজারের যে কোন পাশে বাইপাস সড়ক নির্মাণ করে ৬ লেন সড়কটি নির্মাণ করার জন্য। তাহলে ব্যবসায়ীদের কোন ক্ষতি হবে না। একই সাথে সড়কটি নির্মাণ করা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ