1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নড়াইলের ধোপাখোলা এলাকায় বাইসাইকেলের সাথে সংঘর্ষ মোটরসাইকেল দুর্ঘটনায় যু্বক নিহত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলের ধোপাখোলা এলাকায় বাইসাইকেলের সাথে সংঘর্ষ মোটরসাইকেল দুর্ঘটনায় যু্বক নিহত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের ধোপাখোলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যু্বক নিহত।
নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইমন মোল্যা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ বছর সে মাদ্রাসা হতে দাখিল পাশ করেছে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এসএম কামরুল ইসলাম কামরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইমন মোল্যা লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়ার কৃষক উচমান মোল্যার ছেলে। সে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দলোন লাহুড়িয়া ইউনিয়ন শাখার অর্থ ও কল্যাণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল যোগে যশোর থেকে নিজ বাড়ি লাহুড়িয়া ডহপাড়ার দিকে আসছিলেন ইমন মোল্যা। প্রতিমধ্যে নড়াইল শহরের ধোপাখোলা এলাকায় পৌছালে ইমনের মোটরসাইকেলের সাথে একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। এসময় ইমনের মাথায় প্রচন্ড আঘাত লাগায় মাথা থেকে ঘিলু বের হয়ে যায়। হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে খুলনা নেয়ার পথে ইমনের মৃত্যু হয়।

নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোহেলী জামান জানান, ইমনের মাথায় আঘাত খুব বেশি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ