1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে শান্তি ও মানবকল্যাণের বার্তা” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে শান্তি ও মানবকল্যাণের বার্তা”

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

বাণী……..

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।

যুগ যুগ ধরে শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সাড়ম্বরে পালিত হয়ে আসছে। শরতের কাশফুল আর শীতের আগমনী বার্তা যেন এই উৎসবের আবহকে আরও মনোরম করে তোলে। বাংলাদেশেও দুর্গাপূজা সবসময় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়।

উৎসব যে ধর্মেরই হোক, তার আনন্দক্ষেত্র সব মানুষের জন্য উন্মুক্ত। প্রতিটি ধর্মীয় উৎসব মানুষে মানুষে নিবিড় বন্ধন গড়ে তোলে, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সকল ধর্মের মূল বাণীই শান্তি ও মানবকল্যাণ। তাই সহিংসতা ও রক্তপাত পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা করা আমাদের সকলের দায়িত্ব।

দুর্গাপূজার অন্তর্নিহিত শিক্ষা হলো—হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা। যারা নির্যাতন, নিপীড়ন ও প্রতিহিংসার মাধ্যমে সমাজকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে মানবকল্যাণ প্রতিষ্ঠাই এই উপাসনার বার্তা। সেই বাণীকে হৃদয়ে ধারণ করে আমরা সবাই মিলে দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নিতে চাই। উৎসবের পরিসর সীমাবদ্ধ নয়, বরং এটি সার্বজনীন ও মুক্ত।

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। যেকোনো অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি এ দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি—এটাই হোক আমাদের বড় পরিচয়।

আমি এবারের শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

বাণী
মোঃ সাদমান সিদ্দিকী
আহ্বায়ক
১২ নং ওয়ার্ড ছাত্রদল, খুলনা মহানগর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ