1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রায়পুরে এক পুত্রবধূর বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রায়পুরে এক পুত্রবধূর বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

 

মো:আবদুল লতিফ,লক্ষ্মীপুর প্রতিনিধি :-
লক্ষ্মীপুরের রায়পুরে এক পুত্রবধূর বিরুদ্ধে সাত মাস বয়সী সন্তান বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযোগ করেছেন পৌরসভার ৯নং ওয়ার্ডের টাইপ মাস্টার বাড়ির ওই পুত্রবধূর শাশুড়ি খোরশেদ আলমের স্ত্রী সুফিয়া । তিনি বলেন,আমার মেজো ছেলে শাকিল হোসেন বাবুর স্ত্রী সামিয়া আক্তার গোপনে প্রতিবেশী বিল্লালের স্ত্রী আখির আত্মীয়ের কাছে তার শিশু কন্যাকে বিক্রি করে দেন।

সুফিয়া বেগমের পারিবারিক সূত্র জানায়, প্রায় তিন বছর আগে পারিবারিক সম্মতিতে আমার ছেলে শাকিল হোসেন বাবুর সাথে সামিয়া আক্তারের বিয়ে হয়। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। মাসখানেক আগে ৭ মাসের ছোট শিশুকে না জানিয়ে আমার পুত্রবধূ তার কণ্যা শিশুটিকে বিক্রি করে দেয়। বিষয়টি আড়াল করতে নানা কৌশলে সামিয়া আমাদের কাছ থেকে কাগজে সাক্ষরও নেয়।

তিনি আরও অভিযোগ করেন, সামিয়ার বাবা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। এক মাস আগে সামিয়ার বাবা ও স্বজনরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এতে খোরশেদ আলম ও তার ছেলে গুরুতর আহত হন এবং পরে তাদের ঢাকায় চিকিৎসা করাতে হয়।

তবে অভিযোগ অস্বীকার করে সামিয়া আক্তার বলেন, তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে। বরং শ্বশুর-শাশুড়িই যৌতুকের টাকা না দেওয়ায় কয়েক মাস আগে তার শিশু কন্যাকে বিক্রি করেছেন। এ ঘটনায় খোঁজ নিতে গেলে তার বাবা ও স্বজনরা শ্বশুর বাড়িতে হামলার শিকার হন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

অন্যদিকে স্বামী শাকিল হোসেন বাবু অভিযোগ করেন, তার স্ত্রী তাকে না জানিয়ে সন্তান বিক্রি করেছেন। তিনি মেয়েকে ফেরত চান। একই সঙ্গে বিয়ের পর থেকেই স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতেন বলেও দাবি করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় মামলা চলমান রয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ