1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষে রাজশাহীর পুঠিয়ায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ধোপা পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বিএনপি একটি একটি উন্নয়নের দল। আগামীতে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে বিএনপি ছাড়া কোন বিকল্প নেই। তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা বাস্তবায়নে বদ্ধ পরিকর বিএনপি। আর ৩১ দফা বাস্তবায়ন হলেই দেশের মানুষের মুক্তি মিলবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজগর আলী মাস্টার, ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল কাদের, সাবেক ইউপি সদস্য মখলেসুর রহমান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ