1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা অধ্যাপক কামাল হোসেন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা অধ্যাপক কামাল হোসেন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৭ বার পঠিত

‎বিশেষ প্রতিনিধি
‎রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের পানিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কৃষক মজিবর রহমানের ঘরবাড়ি ও দুটি গরু পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় প্রাণ হারায় প্রতিবেশী জুলেখা বেগম। অগ্নিকাণ্ডের পর থেকে গৃহহীন হয়ে পড়ে পরিবারটি। ঘটনার পর থেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করে আসছিল মজিবর রহমান।

মঙ্গলবার রাতে নেতাকর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-০৪ (বাগমারা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ব্যক্তিগত ভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি।


উল্লেখ, গত ‎রোববার রাত সাড়ে ৩টার দিকে গোয়াল ঘর থেকে কয়েলের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। জোরে বাতাস হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

গ্রামবাসির সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘরবাড়ি, আসবাবপত্র,ধান, চাল পুড়ে ছাই হয়ে যায় ও ২টি গরু আগুনে পড়ে মারা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশাপাশি নিহত জুলেখা বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুল গাফফার, আহবায়ক কমিটির সদস্য ইউসুফ আলী, সমির উদ্দীন, অধ্যাপক দুলাল হোসেন, নরদাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, পানিয়া নরদাশ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নরদাশ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ইসাহাক আলী, নরদাশ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান,
বাগমারা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আতিকুর রহমান জর্জ, আব্দুল মতিন, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম প্রমুখ। পথসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ