1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চাটমোহর ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষ*ণ চেষ্টা থানায় মাম/লা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাটমোহর ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষ*ণ চেষ্টা থানায় মাম/লা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মোঃ জুয়েল রানা নয়ন
চাটমোহর উপজেলা প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষ*ণ চেষ্টায় একজনকে অভিযুক্ত করে থানায় মা*মলা দায়ের করেছে ভুক্তভোগীর পিতা। মাম*লা নাম্বার ৬ তারিখ ২৩ সেপ্টেম্বর।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার ২২ শে সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটার দিকে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পল্লীতে পাঁচ বছরের শিশু কন্যাকে ব্রিজের পাশে দাঁড় করিয়ে রেখে পিতা মাছ শিকার করতে যায়। মাছ শিকার করে পিতা ফিরে এসে দেখে শিশু কন্যা সেখানে নেই। শিশু কন্যা বাড়িতে চলে গেছে মনে করে পিতা ও বাসায় ফিরে যান। কিন্তু বাসায় ফিরে গিয়ে কন্যা সন্তানকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামের অন্য আরেক ব্যক্তির কোলে কান্নারত অবস্থায় শিশুটিকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে কান্নার কারণ জিজ্ঞেস করলে শিশু কন্যা ও উদ্ধার করা ব্যক্তি জানায়, মূলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রামে ওসমান গনি এর ধানের ক্ষেতের পাশে মাছ ধরার ভাওর ঘর সংলগ্ন রাস্তার পাশে শিবপুর গ্রামের শফির ছেলে শিমুল হোসেন (১৯) শিশুটিকে নির্জন স্থানে ডেকে নিয়ে ধর্ষ/ণের চেষ্টা চালায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি জুলমত মোল্লা বুঝতে পেরে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করলে শিমুল দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয় জুলমত মোল্লা।

এ ব্যাপারে মেয়েটির পিতা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নি/র্যাতন দমন আইনের ৯ (৪)খ ধরায় অভিযুক্ত শিমুল হোসেনকে একমাত্র আসামি করে চাটমোহর থানায় একটি মা/মলা দায়ের করেন।

এ ঘটনার চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্তকে আসামি কে আটক করতে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ