1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল গুলি ও ম্যাগাজিন উদ্ধার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল গুলি ও ম্যাগাজিন উদ্ধার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে যৌথ অভিযানে ০১টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি এবং ০২টি ম্যাগাজিন উদ্ধার করেছে I

আজ বুধবার ২৪ সেপ্টেম্বর আনুমানিক রাত ১২ টা ৩০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৮২ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে বিজিবি ও RAB এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে টহলদল মালিকবিহীন ০১টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি এবং ০২টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়। আটককৃত অস্ত্র, গুলি এবং ম্যাগাজিন জিডি এবং শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বর্ণিত অভিযানে RAB এর পক্ষে নেতৃত্ব দেন সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর কোম্পানী কমান্ডার লেঃ সাঈদ মাহমুদ সাদান (বিএন) এবং বিজিবি এর পক্ষে নেতৃত্ব দেন আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহীনুর রহমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ