মোঃ আসিফুজ্জামান আসিফ
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে “বাংলাদেশে উচ্চ শিক্ষা: চ্যালেঞ্জ ও সুযোগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাভার মডেল কলেজের আয়োজনে এ সেমিনারের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন। সঞ্চালনা করেন মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের পরিচালক মোঃ আব্দুল কাদের।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ডিন সহযোগী অধ্যাপক মোঃ মাহাবুব আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান।
এছাড়া সেমিনারে সাভার মডেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ মনসুর আলী, সিনিয়র প্রভাষক নাজমুন নাহার, সিনিয়র প্রভাষক মোঃ রাশেদুল ইসলাম, সিনিয়র প্রভাষক ড. এসএম মোস্তাফিজুর রহমান, সিনিয়র প্রভাষক আব্দুল আওয়াল মাসুম, সিনিয়র প্রভাষক সুফিয়া বেগম, অর্থনীতি বিষয়ের প্রভাষক আসাদুজ্জামান জীম ও ইসলামি শিক্ষা বিষয়ের প্রভাষক আবু সাঈদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।