1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ:

সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় মুখোশধারী ডাকাতদল বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর জয়নাবাড়ি উত্তরপাড়া এলাকায় ব্যবসায়ী শাজাহান মিয়ার বাড়িতে প্রায় ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত গ্রিল কেটে প্রবেশ করে। পরে তারা বাড়ির সকলকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় এক ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায়।

এসময় ডাকাতরা আলমারি ভেঙে ব্যবসার জন্য রাখা নগদ ১৫ লাখ টাকা, ৫০ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়। সকালে পরিবারের সদস্যদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে হাত-পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করেন।

ঘটনার পরও এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত ডাকাতদলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ