1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নওগাঁয় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে পত্নীতলা টিম চ্যাম্পিয়ন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁয় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে পত্নীতলা টিম চ্যাম্পিয়ন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

আলমগীর কবির,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

তারুণ্যের উৎসব-২০২৫  উপলক্ষ্যে নওগাঁয় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে  পত্নীতলা টিম চ্যাম্পিয়ন হয়েছে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর)বিকেলে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় রাণীনগর উপজেলা টিমকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পত্নীতলা উপজেলা টিম।
নির্ধারিত ৫ ওভারে রাণীনগর উপজেলা টিম  ৬১ রান তুলেন। জবাবে পত্নীতলা উপজেলা টিম ৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলায়  ৩৬ রানের অন্যবদ্য অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার জিতে নিয়েছেন পত্নীতলা উপজেলা টিমের মেরাজ হোসেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন টিমের দলনায়ক ত্রিনাথ দাস রেন্টু এর হাতে ২০ হাজার টাকার  চেক তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ডিসি আব্দুল আউয়াল।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন, পত্নীতলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, পত্নীতলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ প্রমূখ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ