
আক্কাস আলী খানরা জবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া গ্রামে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রতনদিয়া গ্রামের গফুর শেখের ছেলে মো. রিপন শেখ দীর্ঘদিন ধরে মাইক্রোবাস সার্ভিসের ব্যবসা করে আসছেন।
প্রতিদিনের মতো সোমবার রাতেও তিনি তার মাইক্রোবাস বাড়ির পাশের ছোট ঘরে রেখে যান। পরে মধ্যরাতে আগুন লাগার শব্দ শুনে ছুটে এসে দেখেন, জীবিকার একমাত্র বাহন মাইক্রোবাসটি আগুনে পুড়ে যাচ্ছে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মাইক্রোবাসটি ভস্মীভূত হয়ে যায়।
এর আগেও রিপন শেখেরআরেকটি
গাড়ি আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল।
এ বিষয়ে রিপন শেখ বলেন, “গতকাল আমি ভালো অবস্থায় গাড়ি রেখে ঘুমিয়েছিলাম, কোনো সমস্যা ছিল না। হঠাৎ রাতে প্রতিবেশীদের ডাকে উঠে দেখি আমার গাড়ি জ্বলছে। এর আগেও একইভাবে একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে কে বা কারা। আবারও একই ঘটনা ঘটলো। আমি পুরোপুরি শেষ হয়ে গেলাম।”
স্থানীয় ইউপি সদস্য মোঃ হালিম বিশ্বাস জানান, “রিপন ভাই দীর্ঘদিন সুনামের সাথে মাইক্রোবাস সার্ভিসের ব্যবসা চালিয়ে আসছেন। রাতে তার গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় থানায় জানিয়েছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে, আশা করি শিগগিরই প্রকৃত কারণ জানা যাবে।”