1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দা ফেরিঘাটে যাত্রী ছাউনি ও ট্রাফিক পুলিশ বক্সের অভাবে চরম ভোগান্তি - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

মান্দা ফেরিঘাটে যাত্রী ছাউনি ও ট্রাফিক পুলিশ বক্সের অভাবে চরম ভোগান্তি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

আব্দুল মালেক, মান্দা নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাটে দীর্ঘদিন ধরে যাত্রী ছাউনি ও ট্রাফিক পুলিশ বক্সের অভাবে প্রতিদিন হাজার হাজার যাত্রী, চালক ও হেলপার চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে জানা গেছে, মান্দা ফেরিঘাট রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে প্রতিদিন হাজার হাজার যানবাহন এবং হাজার হাজার যাত্রী চলাচল করেন। বর্তমানে সড়কে চারমাথা গোলচত্তর নির্মাণের জন্য নানা রকম সরঞ্জামের একটা স্তুপ দেখা যায়। কাজ চলমান। ইতিমধ্যে আন্ডারপাস সড়কে পথ চলাচলের জন্য একটি কার্লভাট নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। ফেরিঘাটে সড়ক ও জনপথ বিভাগের জমি অবৈধ দখল মুক্ত করতে অর্ধ শতাধিক দোকানপাট উচ্ছেদ করে সড়ক ৮০ ফুট প্রশস্তসহ ৪০ ফুট ছোট কার্লভাটটি বড় কার্লভাটে রূপান্তরিত করা হয়েছে।
এর আগে গত ২০১৮ সালের দিকে নওগা-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফোরলেন সড়ক প্রশস্ত করার প্রয়োজনে ফেরিঘাট এলাকার আগের যাত্রী ছাউনীটি ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তবে সড়ক প্রশস্ত করা হলেও এখন পর্যন্ত কোন যাত্রী ছাউনি নির্মাণের কোন উদ্যোগ জেলা পরিষদের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। এতে সড়কে চলাচলকারী জনসাধারণের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এ বছর আবার প্রায় গত ছয়মাস ধরেই ব্যাপক গরম ও মাঝে মাঝেই বৃষ্টিপাত হচ্ছে । হঠাৎ বৃষ্টি ও প্রচণ্ড রোদে জনদুর্ভোগ চরমে উঠেছে। সেখানে দ্রুত যাত্রী ছাউনী নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ