1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বীরগঞ্জে ভেজালবিরোধী মোবাইল কোর্টে ১৬ হাজার টাকা জরিমানা আদায় - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বীরগঞ্জে ভেজালবিরোধী মোবাইল কোর্টে ১৬ হাজার টাকা জরিমানা আদায়

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর বাজার ও আশপাশের এলাকায় খাদ্যে ভেজাল প্রতিরোধে বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর আহমেদ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলার সহকারী পরিচালক মোঃ বোরহানউদ্দিন।

অভিযানে উল্লাস মোড় এলাকার সুবহানিয়া বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ১০,০০০ টাকা, কোমরপুর ফিসারি মোড়ে মাহিম বেকারিকে ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে ৩,০০০ টাকা, সাবরেজিস্ট্রি অফিস এলাকায় বিসমিল্লাহ গরুর মাংসের হোটেলকে একই ধারায় ২,০০০ টাকা এবং নিউ চিটাগং গরুর মাংসের হোটেলকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।

এসময় মোট ১৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি হোটেলে ব্যবহার অযোগ্য প্লেট জব্দ ও ধ্বংস করা হয় এবং নিষিদ্ধ দ্রব্য হাইড্রোজ ও ঘনচিনি জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বীরগঞ্জ থানা ও জেলা পুলিশের সদস্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ