1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দিনাজপুরে র‍্যাব মহাপরিচালকের পরিদর্শন শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে র‍্যাব মহাপরিচালকের পরিদর্শন শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর রাজবাড়ী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন করেছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেছেন, সারা দেশে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি ও কোস্টগার্ড সমন্বিতভাবে কাজ করছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে র‍্যাব মহাপরিচালক জানান, সারাদেশে প্রায় ৩১ হাজার ৫২৬টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর শুভ ষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে। প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক পাহারা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমাদের দেশে দুর্গাপূজা, ঈদ, বড়দিনসহ সব ধর্মীয় উৎসব সবসময় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এবারও সেই ঐতিহ্য বজায় থাকবে বলে আমরা আশাবাদী।

তবে কিছু অসুস্থ মানসিকতার মানুষ গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে ১৪-১৫টি বিচ্ছিন্ন ঘটনার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা নিয়েও সতর্ক অবস্থানে আছে র‍্যাব।

আমরা মনে করি না কোনো রাজনৈতিক দলের লোক এ ধরনের কাজে জড়িত আছে। যারা দেশের শান্তি চায় না তারাই এসব করে থাকে, এ কথা উল্লেখ করে তিনি প্রতিটি মণ্ডপে টহল টিম আরও জোরদার করার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ