1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঝিনাইদহে পূজা ডিরেক্টরি মোবাইল এপ্লিকেশন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহে পূজা ডিরেক্টরি মোবাইল এপ্লিকেশন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাৎসব-২০২৫ উপলক্ষে ডিআইজি, খুলনা রেঞ্জ জনাব মোঃ রেজাউল হক, পিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। মোবাইল অ্যাপ্লিকেশনটির নাম “পূজা ডিরেক্টরি” এবং মোটো “শান্তির উৎসব,সুরক্ষার অঙ্গীকার”।

সকল এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী এই মোবাইল অ্যাপ্লিকেশনটির সেবা গ্রহণ করতে পারবে।”শান্তির উৎসব, সুরক্ষার অঙ্গীকার” স্লোগানকে বাস্তবতায় রূপ দিতে একদিকে সাধারণ মানুষের হাতের মুঠোয় দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার নম্বর প্রদান, অপরদিকে জেলার সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ ও প্রতিটি মন্দির/মন্ডপ নেতৃবৃন্দের সাথে জেলা সকল স্তরের মানুষের নিবিড় যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এই অ্যাপ্লিকেশনে সৃষ্টি।

এই অ্যাপ্লিকেশনের ‘মন্দির খুঁজুন’ অপশনে ক্লিক করলে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে যেসব মন্দির/মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে তার গুগল ম্যাপ লোকেশন পাওয়া যাবে। এছাড়া উক্ত মন্দিরের সভাপতি, সেক্রেটারি ও স্বেচ্ছাসেবক টিম লিডার এর নাম ও মোবাইল নম্বর পাওয়া যাবে।

ঝিনাইদহ জেলা পুলিশ অপশনে ক্লিক করলে ঝিনাইদহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বরত পুলিশ অফিসারদের মোবাইল নম্বর পাওয়া যাবে।

সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ অপশনে ঝিনাইদহ জেলার সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্বকারী সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের নাম ও মোবাইল নাম্বার পাওয়া যাবে।

এই অ্যাপ্লিকেশনে কন্ট্রোল নম্বর বলে একটি অপশন আছে যে অপশনে ক্লিক করলে ঝিনাদহ জেলা পুলিশ কন্ট্রোল রুম, রেঞ্জ কন্ট্রোল রুম, খুলনা ডিআইজি অফিস এবং ঝিনাইদহ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের নম্বর পাওয়া যাবে। এই নম্বর সমূহে ২৪/৭ ফোন করা যাবে।

এটি ঝিনাইদহ পুলিশের একটি অন্যতম আবিষ্কার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ