1. admin@doinikbartamansongbadbd.com : admin :
এস আই মোস্তাফিজুর রহমান এর সফল অভিযানে ৩০০ পিস ইয়াবা সহ ৪ জন গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এস আই মোস্তাফিজুর রহমান এর সফল অভিযানে ৩০০ পিস ইয়াবা সহ ৪ জন গ্রেপ্তার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ বার পঠিত

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।

কোতোয়ালী মডেল থানার এস আই (নিঃ) মোস্তাফিজুর রহমান এর অভিযানে মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে একের পর এক সফলতা, এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কেওয়াটখালী এলাকায় মধ্যরাতে অভিযানে শীর্ষ মাদক ব্যাবসায়ী ১/ শাহ সুলতান (২৮) পিতা মৃত – আঃ জব্বার, ২/ লাল মিয়া (২৬) পিতা মোঃ কামাল, ৩/ জীবন (২৮), পিতা মোঃ ওয়াজেদ আলী, ৪/ সাধন (২৪), পিতা – পল্লাত চন্দ্র বর্মন, সর্ব সাং – কেওয়াটখালী, থানা – কোতোয়ালী, জেলা – ময়মনসিংহ দের’কে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে, জানাগেছে গত ২৩ শে সেপ্টেম্বর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এর সরাসরি নেতৃত্বে, এস আই (নিঃ) মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম কেওয়াটখালী রেলওয়ে হাসপাতাল কোয়াটারের পরিত্যক্ত ভবনে ঘেরাও তল্লাশি অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ জনকে হাতে নাতে গ্রেফতার করে, এ ব্যাপারে এস আই সাফায়াত বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং মামলার আইও নিযুক্ত হয়েছেন এ আই মোস্তাফিজুর রহমান, জানাগেছে ধৃত মাদক ব্যবসায়ী শাহ সুলতান স্থানীয় এলাকার সর্ব মহলে চিহ্নিত একজন পেশাদার মাদক ব্যাবসায়ী ইতি পূর্বেও সে মাদক ব্যাবসার অভিযোগে তাকে গ্রেফতার হয়েছে, তাছাড়া শাহ সুলতান এর সহযোগীরা এখনো মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, এদিকে শাহ সুলতান সহ তার তিন সহযোগী গ্রেফতার হয়েছে খবরে স্থানীয় এলাকাবাসী কোতোয়ালী পুলিশের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ