1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভারে ব্যবসায়ীদের হাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক ও মারধরের অভিযোগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীদের হাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক ও মারধরের অভিযোগ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ

সাভারে পণ্যের দামাদামিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে দোকানের ভেতর আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের পুরাতন ওভারব্রিজ সংলগ্ন রয়েল মার্কেটের একটি চশমার দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদসহ পাঁচ শিক্ষার্থী দোকানে হেডফোন কিনতে যান। দামাদামির একপর্যায়ে শিক্ষার্থী ও দোকান মালিকের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দোকান মালিক ও কর্মচারীরা শিক্ষার্থীদের হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে দোকান মালিক অসুস্থ হয়ে পড়লে আশপাশের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর ঘটনাটি জানাজানি হলে ব্যবসায়ীরা শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে সাভার থানা পুলিশ, সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সদ্য নির্বাচিত জাকসু নেতারা ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে জাকসু নেতারা আহত দোকান মালিককেও হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন।

এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে বিরোধ যাতে না বাড়ে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সাভার মডেল থানা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “এটি স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে একটি সাধারণ ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে ধৈর্য ও সহনশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ