1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে ১ লাখ ২৪ হাজার ইয়াবাসহ যুবক আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে ১ লাখ ২৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি জেলাঃ

কক্সবাজার রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে (৩০ বিজিবি) ব্যাটালিয়নে অভিযান চালিয়ে ১ লাখ ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭২ লাখ টাকা। এসময় এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে চেকপোস্টে একটি সন্দেহজনক মাইক্রোবাস আটক করলে চালক প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে চালকের সিটের নিচ থেকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবার চালান উদ্ধার হয়।
আটককৃত চালক উমর রাহিন আরফাত (২৬)। তিনি চট্টগ্রামের চাঁন্দগাঁও পূর্ব ষোল শহর এলাকার মৃত সেলিম ছেলে। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে জানান, কক্সবাজার সদর উপজেলার বাজারঘাটা এলাকার অলি আহম্মদের ছেলে মো. রশিদ (৪০) এই চালানটির মূল হোতা।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষায় শুধু সতর্ক নয়, বরং চোরাচালান, মাদকদ্রব্য ও সীমান্ত অপরাধ দমনে সর্বদা পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। মরিচ্যা চেকপোস্ট দেশের অন্যতম সুনামধন্য চেকপোস্ট, যেখানে প্রতিনিয়ত ইয়াবা, অস্ত্রসহ নানা চোরাচালান প্রতিহত করা হচ্ছে। এ অভিযানের মাধ্যমে আমরা আবারও প্রমাণ করেছি, সীমান্ত নিরাপত্তায় বিজিবি অটল ও আপসহীন।
তিনি আরও জানান, আটক আসামি ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ