
মোঃ আসিফুজ্জামান আসিফ
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার।
সভায় জানানো হয়, এ বছর সাভারের ২১৪টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। পূজাকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।