1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

রামগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে শারদীয় দূর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষের সভাপতিত্বে আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এক প্রস্তুতিমূলক সভা” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারী, রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন,জামাতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার আমির ও সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু তাহের, সাবেক সভাপতি মাহমুদ ফারুক বাংলাদেশ পূজা উদযাপন কমিটির রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি সমীর রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক লিটন সাহা সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, এ সময় রামগঞ্জ উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গসহ ও ছাত্র প্রতিনিধি উপস্থিত থেকে স্ব স্ব বক্তব্য ও শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়াও রামগঞ্জ যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ ও প্রত্যেক দূর্গা মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন।
এ সময় বক্তারা সবাইকে নির্বিঘ্নে ও সুন্দর পরিবেশে পূজা উদযাপন করার আহ্বান জানান ও সকল ধরনের প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর।
মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২
তাং-২৩-০৯-২৫ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ