1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

লক্ষ্মীপুর. জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র ও ডাকাতি সহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনির হোসেন (২৬) ওরফে মায়া মনিরকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার ১ নং কাঞ্চনপুর ইউনিয়নের কাটাখালী ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মনির হোসেন রামগঞ্জ থানার চন্ডিপুর আলি মুন্সি বাড়ির (ঠাকুর বাড়ি) মৃত শফিকুল ইসলামের ছেলে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান , গ্রেফতারকৃত মায়া মনিরের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকদ্রব্যসহ একাধিক মামলা রয়েছে। আদালত থেকে এসব মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয় এবং বর্তমানে তার নামে চারটি ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাটাখালী ব্রীজের গোড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ