1. admin@doinikbartamansongbadbd.com : admin :
প্রতারণা ও আর্থিক জালিয়াতির অভিযোগে সজীব বেকারী'র প্রতিষ্ঠাতা ব্যবসায়ী গোলাম আজম এর সংবাদ সম্মেলন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতারণা ও আর্থিক জালিয়াতির অভিযোগে সজীব বেকারী’র প্রতিষ্ঠাতা ব্যবসায়ী গোলাম আজম এর সংবাদ সম্মেলন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ বার পঠিত

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে প্রতারণা ও আর্থিক জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন পলাশবাড়ী পৌরসভার গৃধারীপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগি ব্যবসায়ী মোঃ গোলাম আজম।

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টায় পৌর শহরের চৌমাথায় খবরবাড়ী টুয়েন্টিফোর ডটকম পত্রিকা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্য তিনি এ অভিযোগ উত্থাপন করেন।

লিখিত বক্তব্যে গোলাম আজম জানান,পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের খাসার বাজার এলাকার জনাব আলী ও তার স্ত্রী মাজেদা বেগমের মালিকানাধীন জমি তিনি ৭ লাখ টাকা জামানত এবং মাসিক ৮ হাজার টাকা ভাড়ার শর্তে ১০ বছরের জন্য লিজ নিয়ে সেখানে “সজীব বেকারী” প্রতিষ্ঠা করেন।

পরে পারিবারিক কারণে ব্যবসা প্রতিষ্ঠান বেকারি বিক্রির সিদ্ধান্ত নিলে জমির মালিক জনাব আলী নিজেই ক্রেতা হিসেবে আগ্রহ প্রকাশ করেন। আলোচনার ভিত্তিতে ৩৪ লাখ ১ হাজার ৪৮৮ টাকায় চুক্তি সম্পাদিত হয়। এর মধ্যে ৩ লাখ টাকা নগদ প্রদান করা হলেও অবশিষ্ট টাকা ২০২৩ সালের ৩০ অক্টোবরের মধ্যে পরিশোধের অঙ্গীকার করে একটি চেক প্রদান করা হয়।

তবে নির্ধারিত সময়ে চেকটি ব্যাংকে উপস্থাপন করলে পর্যাপ্ত তহবিলের অভাবে তা অনাদায়ী থেকে যায়। এ ঘটনায় ২০২৪ সালের ২৯ জানুয়ারি আইনগত নোটিশ দেওয়া হলেও জনাব আলী কোনো সাড়া দেননি। ব্যাবসায়ী গোলাম আজম ২০২৪ সালের ১০ মার্চ পলাশবাড়ী আমলী আদালতে সিআর মামলা (নং-৭৯/২০২৪) দায়ের করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মামলা চলমান থাকা অবস্থায় আসামী জনাব আলী এবং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি মামলা তুলে নিতে তাকে নানাভাবে চাপ সৃষ্টি করছে এবং হত্যার হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ