1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

অলি উল্লাহ ইয়াছিন স্টাফ রিপোর্টার নোয়াখালী।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভায় শারদীয় দুর্গাপূজায় চুরি, ছিনতাই, ইভটিজিংসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পূজা উদযাপন কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে বেগমগঞ্জ মডেল থানার প্রাঙ্গণে
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় পূজা মন্ডপে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে অতিথিদের পরামর্শ নেয়া ও বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জের অতিরিক্ত সার্কেল আ,ন,ম ইমরান খান, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন, র‍্যাবের ডি,এ,ডি শাহনেওয়াজ, বেগমগঞ্জ মডেল থানার ওসি তদন্ত হাবিবুর রহমান

থানার এস আই কুতুবউদ্দিন নিয়ন এর সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাছিমুল গনি চৌধুরী মহল।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আহসান উল্যাহ, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলী, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির,

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ